• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম
  • ভুরুঙ্গামারী

কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে সোনাহাট সেতু

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি- দেশ টিভি
ছবি- দেশ টিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নির্মাণাধীন সোনাহাট সেতু ও নদীর তীররক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদে প্রায় ১৩০ বছর পুরনো একটি রেলসেতুর বিকল্প হিসেবে ২০১৯ সালে ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ সেতুটির কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও সময় ও ব্যয় বাড়িয়েও এখনও তা সম্পন্ন হয়নি। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে নির্মাণাধীন সেতুর পাশেই এবং পানি উন্নয়ন বোর্ডের তীররক্ষা বাঁধের কাছে দুটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এ কার্যক্রম চালাচ্ছে।

তাদের দাবি, এভাবে বালু উত্তোলনে নদীর তলদেশ গভীর হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে। সেতুর পশ্চিম-দক্ষিণ প্রান্তে স্থাপন করা ব্লকের পাশ থেকে বালু তোলায় ব্লক সরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা তীররক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমিও হুমকির মুখে পড়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রভাবশালী মহলের কারণে এ বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না তারা। অভিযোগ রয়েছে, সেতু ও বাঁধের এত কাছ থেকে বালু উত্তোলন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

অভিযুক্ত মাসুদ রানা দাবি করেছেন, সেতু নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের নির্দেশেই বালু উত্তোলন করা হচ্ছে এবং তা সংযোগ সড়ক নির্মাণে ব্যবহার করা হচ্ছে।

তবে প্রতিষ্ঠানটির প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা বালুর কাজ সাব-কন্ট্রাক্টে দিয়েছি। কাউকে সরাসরি বালু উত্তোলনের নির্দেশ দিইনি, দেওয়ার এখতিয়ারও আমাদের নেই।’

আরও পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ২২ শিশু ভর্তি

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫৮ হাজার লিটার তেল উধাও, ম্যানেজার গ্রেপ্তার

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, বিষয়টি তার জানা আছে, তবে অনুমতির বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএস/

  • অবৈধ বালু উত্তোলন
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় কাটাখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নীরব  
গাইবান্ধায় কাটাখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নীরব  
শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।